বোয়িংয়ের উড়োজাহাজ ফেরত পাঠাল চীন
বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ১১ মিনিটে সিয়াটলে অবতরণ করে। চীনা আকাশসেবা প্রতিষ্ঠান জিয়ামিন এয়ারের জন্য তৈরি করা উড়োজাহাজটির গায়ে প্রতিষ্ঠানটির নাম ও তকমা লেখা ছিল। এ থেকে স্পষ্ট হয় যে, চীনের ওই প্রতিষ্ঠানের জন্যই বিমানটি তৈরি করেছিল বোয়িং।
