রাশিয়ার আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণার মূল কারণ কী?
সময়, স্থায়িত্ব, এবং একতরফা ঘোষণা— এই তিনটি বিষয়ের মাধ্যমে আবারও শান্তির বিষয়ে দ্বিমুখিতার প্রমাণ দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছিলেন, শান্তির জন্য ক্রেমলিনের কাছ থেকে জরুরি কোনো ইতিবাচক বার্তা দরকার; তার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিন ঘোষণা করলেন, ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি।
