৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
ইসলামী মূল্যবোধে আঘাত করা' উত্তরাধিকার আইন প্রস্তাবকারী নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রত্যাহার করে এ কমিশন বাতিল করার দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০ এপ্রিল রাজধানীর আইডিইবিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। একই সঙ্গে ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
