কেন রাশিয়া থেকে বাংলাদেশিদের ফেরতের দাবি জানালেন আকরামের বাবা?
টানাপোড়েনের সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তরুণ আকরাম মিয়া। স্বজনদের অভিযোগ, রাশিয়ায় যে চীনা কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানি রুশ বাহিনীতে বিক্রি করে দেন আকরামকে। গত ১৪ এপ্রিল যুদ্ধরত অবস্থায় মৃত্যু হয় তার। আকরামের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
