আসাদের গোপন বিমান মিশনে কী ছিল?
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের ২৪ বছর নয়, বরং তার পরিবারের ৫০ বছরের শাসনের অবসান হয়। সেদিন দামাস্কাসের চারপাশ সশস্ত্র বিদ্রোহীরা যখন ঘিরে ফেললো তখন প্রাণে বাঁচতে ক্ষমতাচ্যুত আসাদ এক রোমহর্ষক পরিকল্পনা করেন। রয়টার্সের অনুসন্ধানী এক প্রতিবেদন তেমন তথ্যই দিচ্ছে।
