প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার চায় এনসিপি
আরেকটি ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এসবের রাস্তা বন্ধ করেই সামনে এগিয়ে যাবে এনসিপি। ১৯ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
