ভালো ব্যাংকগুলো বড় হতেই থাকবে
অর্থনীতির সূচকগুলোয় ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। ব্যাংকিং খাতের চলমান সংস্কার ভালো ব্যাংকগুলোকে এতটা শক্তিশালী করবে যে দীর্ঘদিন তারা বড় হতেই থাকবে। মূল্যস্ফীতি কমে আসার প্রত্যাশার মধ্যে বন্ডে বিনিয়োগের একটি ভালো সুযোগ যাচ্ছে। অন্যদিকে বাছা বাছা ব্লুচিপ কোম্পানির শেয়ার খুবই কম দামে পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীর তহবিল হলে অর্ধেক বন্ডে আর বাকি অর্ধেক এসব শেয়ারে বিনিয়োগ করতে চান আজকের অতিথি। অন্যদিকে নিজের ব্যক্তিগত তহবিল হলে ৭৫ থেকে ১০০ ভাগ টাকা ব্লু চিপ শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন তিনি।
