টেক জায়ান্টদের টার্গেটে ‘গোল্ডেন ডোম’
যুক্তরাষ্ট্র 'গোল্ডেন ডোম' নামে নতুন মহাকাশ-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছে, যার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের 'আয়রন ডোম'এর অনুকরণে তৈরি হতে যাওয়া এই প্রকল্পে ১ হাজারের মতো স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে।স্পেসএক্স, প্যালান্টিয়ার ও অ্যান্ডুরিল এই প্রকল্পের দায়িত্ব পেতে প্রতিযোগিতায় আছে। স্পেসএক্স এগিয়ে থাকলেও অস্ত্র মোতায়েনে তাদের যুক্ত করা নাও হতে পারে। প্রকল্পের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।
