বাধা দূর করে সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের মধ্যে ১৭ এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হয়। উভয়পক্ষ বিদ্যমান বাধা দূর করে সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
