গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রামীণ ব্যাংককে তার আগের অবস্থানে নিয়ে আসতেই এই সংশোধন জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
