গায়ের রংই কি দক্ষিণ আফ্রিকায় স্টারলিংকের ব্যবসায়ে বাধা?
মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মালিক ইলন মাস্কের তার প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না নিজ জন্মভূমি দক্ষিণ আফ্রিকায়। এমন সংকটের নেপথ্যে এক 'ডিজিটাল ঝগড়া'। যেখানে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনীতি, বর্ণবাদ এবং বৈদেশিক সম্পর্ক।
