মার্কিন অর্থনীতির ক্ষতি করছে ট্রাম্পের শুল্ক নীতি: ফেড চেয়ার
মার্কিন অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। চীনা পণ্যের আমদানি শুল্ক ২৪৫ শতাংশ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এমন সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। তিনি বলেন, প্রত্যাশা ও ধারণার চেয়ে বেশি হারে আমদানি শুল্ক প্রয়োগ করছেন ট্রাম্প।
