বর্ধিত শুল্কারোপের মধ্যেই চীনের জিডিপিতে বড় প্রবৃদ্ধি
২০২৫ সালের জানুয়ারি-মার্চ মেয়াদে চীনের মোট দেশজ উৎপাদন- জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫.৪ শতাংশ। যা এই সময়ের প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়েও বেশি। প্রথম প্রান্তিকে চীনে ৫.১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলো দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো।
