একযোগে দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কেন?
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ও এলাকায় সড়ক অবরোধ করেছেন সরকারি–বেসরকারি পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল সকালে শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি, পাবনা টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক, নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক, রাজশাহীতে সড়ক ও রেলপথ, চট্টগ্রামের ষোলশহরে সড়ক ও বগুড়ার বনানী এলাকায় মহাসড়ক অবরোধসহ আরও অনেক এলাকায় অবরোধ করেন। হঠাত কেন তাদের একযোগে আন্দোলনে নামতে হলো? দাবি আদায়ে কেন তাদের এমন জনদুর্ভোগের কর্মসূচি নিতে হল, আজ আমরা কথা বলবো, এসব বিষয়ে।
