উত্তর কোরিয়ার বৃহত্তম যুদ্ধজাহাজ; কী বার্তা দিচ্ছে কিম জং উন?
বৃহৎ ও আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে উত্তর কোরিয়া। এই কর্মযজ্ঞ চলছে, পিয়ংইয়ং থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পশ্চিম উপকূলের নাম্পো শিপইয়ার্ডে। ৬ এপ্রিল স্বাধীন স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার টেকনোলজিস ও প্ল্যানেট ল্যাবসের পাঠানো ছবিতে এমনটাই দেখা গেছে।
