মালয়েশিয়া সফরে যুক্তরাষ্ট্র নিয়ে কী বললেন শি জিনপিং?
যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। দক্ষিণ-পূর্ব এশীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৬ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
