ভারতের কোন কোন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল রাজস্ব বোর্ড?
ভারত থেকে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। যদিও প্রজ্ঞাপনটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ১৫ এপ্রিলে।
