মেটা কি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করবে?
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতে আলোড়ন ফেলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলাটির কেন্দ্রে রয়েছেন মেটা প্ল্যাটফর্মের প্রধান ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অভিযোগ আছে মার্ক জাকারবার্গ তাঁর প্রতিষ্ঠান মেটার মাধ্যমে বাজারের প্রতিযোগিতা নষ্ট করেছেন এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে অন্যায্যভাবে অধিগ্রহণ করেছেন।
