সার্ককে ক্রিয়াশীল করতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি হলো প্রো-বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সার্ককে ক্রিয়াশীল করাও অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৫ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
