সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ে কী বললেন বাণিজ্য উপদেষ্টা?
দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিনের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। ১৫ এপ্রিল সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
