রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ: টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের বিরুদ্ধে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার' চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই মন্তব্য করেন।
