নাচ-গানে রাজশাহীবাসীর নববর্ষ উদযাপন; রাবিতে আনন্দ শোভাযাত্রা
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বাংলা বছরকে বরণ করে নিচ্ছেন রাজশাহীবাসী। দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ চারুকলা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ছাত্র-ছাত্রীরা নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন। এরপর চারুকলা চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া রাজশাহী কলেজ, জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
