ইলেকট্রনিক্স পণ্যে শুল্কছাড় দিলেন ট্রাম্প, সুবিধা পাবে চীনও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন স্মার্টফোন, ল্যাপটপ, মেমোরি চিপসহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যে চীনা আমদানির ওপর আরোপিত শুল্ক বা ট্যারিফ থেকে অব্যাহতি পাবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ১১ এপ্রিল রাতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন নতুন নির্দেশিকা প্রকাশ করে জানায়, এই ট্যারিফ অব্যাহতির আওতায় পড়বে সেমিকন্ডাক্টর তৈরি করা যন্ত্র, কম্পিউটার মনিটর, ট্যাবলেট, অ্যাপল ওয়াচ ও কম্পিউটারও। এর ফলে প্রযুক্তি পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমেছে।
