ডিসিসিআই প্রাক-বাজেট আলোচনায় কী বার্তা দিলেন এনবিআর চেয়ারম্যান?
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করহার খুব বেশি কমানোর সুযোগ নেই। তবে কোম্পানি লোকসান করলেও কর দিতে হয়, সেখানে নতুন বাজেটে কিছু করার চেষ্টা থাকবে। ১৩ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিসিসিআই প্রাক-বাজেট আলোচনায় এসব বলেন তিনি।
