বৈশাখী মেলা ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা
বৈশাখী মেলাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে শরীয়তপুরের পাল পাড়ার মৃৎশিল্পীদের। মাটির পণ্যের আলাদা কদর থাকায় মেলার জন্য তৈরি করেছেন বাহারি সব মাটির খেলনা ও তৈজসপত্র। পুতুল, হাতি, ঘোড়া, গরু, পাখি শিশুদের হাড়ি,পাতিল, প্লেট পিঠা তৈরির ছাঁচসহ বিভিন্ন ফলের মাটির ব্যাংক তৈরি করেছেন কার্তিকপুরের পাল পাড়ার মৃৎশিল্পীরা।
