ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কী কথা হলো?
অনেক জল ঘোলা করে অবশেষে পারমাণবিক চুক্তি নিয়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরান এক টেবিলে তাদের আলোচনার রূপরেখা টানেন। একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দেওয়া এই দুই শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে, বৈঠকটি প্রত্যক্ষ নয়, বরং ওমানের মধ্যস্থতায় হয়েছে।
