বৈষম্যবিরোধী মামলায় তদন্ত ছাড়াই গ্রেপ্তার নয়: ডিএমপি
আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় যুক্ত ছিলেন, সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে পুলিশ। ১০ এপ্রিল এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে ডিএমপি।
