রাশিয়াকে সহায়তায় সেনা পাঠাচ্ছে বেইজিং?
রুশ-ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকদের অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইউক্রেন দাবি করেছে, দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে এবং রাশিয়ার হয়ে ১৫৫ জন চীনা লড়ছে। চীন এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ থাকার কথা বললেও বিশ্লেষকরা তা নিয়ে সন্দিহান। জেলেনস্কি আরও জানান, রাশিয়া বিভিন্ন দেশ থেকে যোদ্ধা নিয়োগ করছে। একইসঙ্গে সৌদি আরবে শান্তি আলোচনার মাঝেও রাশিয়া-ইউক্রেন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে।
