কেন সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা?
বর্তমানে দেশে দিনে দিনে সূর্যমুখী চাষ বাড়ছে। সয়াবিন তেলের তুলনায় কম কোলস্টেরল এবং সহজেই চাষ উপযোগী হওয়ায় সূর্যমুখী ফুলের চাষে বেশ আগ্রহী কৃষকরা। পাশাপাশি স্বল্প ব্যয়ে বেশি লাভ আর বিনোদন কেন্দ্র হিসেবে বাগান ব্যবহৃত হওয়ায় কৃষকদের হচ্ছে বাড়তি আয়।
