সপ্তাহ না পেরুতেই আবারও সাভারের বাসে ছিনতাই
সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১১ এপ্রিল দুপুর ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি সেতুর ওপর ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে সাভার পরিবহন লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে।
