বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম
প্রায় ৩ যুগ পর নাম পরিবর্তন হলো নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার। এর নতুন নামকরণ হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। আগে নাম ছিল 'মঙ্গল শোভাযাত্রা'। ১১ এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
