এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার পর কী বললেন শিক্ষার্থীরা?
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় বেশিরভাগ শিক্ষার্থীর মুখেই দেখা গেছে স্বস্তির হাসি। জানান, নির্ধারিত ৩ ঘণ্টা সময় শেষ হওয়ায় আগেই সব উত্তর দেওয়া সম্ভব হয়েছে। ১০ এপ্রিল সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় প্রথমদিনের পরীক্ষা।
