গাজায় যুদ্ধ বন্ধ চায় ইসারায়েলের সেনারা, বহিস্কারের হুমকি কর্তৃপক্ষের
গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের বিমান বাহিনীর পাইলট, অফিসার এবং একাধিক সৈন্যসহ প্রায় ৯৭০ জন একটি চিঠি দিয়েছে। সেই চিঠি থেকে নিজেদের স্বাক্ষর প্রত্যাহার করে না নিলে তাদের চাকরি থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েলি এয়ার ফোর্সের কমান্ডার। ৯ এপ্রিল তাদের এমন হুমকি দেওয়া হয়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
