অস্ত্রসমর্পন নিয়ে আলোচনায় রাজি হিজবুল্লাহ
অস্ত্রসমর্পণ নিয়ে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সম্মত হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ করলে তাদের আলোচনায় বসতে আপত্তি নেই। এর আগে, গত ৭ এপ্রিল ইরাকেও ইরান সমর্থিত ১০টি সশস্ত্র গোষ্ঠী অস্ত্রসমর্পণে সম্মত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
