এআই সেক্টরে ইউরোপকে কতটুকু এগিয়ে রাখবে নয়া কৌশল?
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিল্পকে উন্নত করার জন্য একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে ৯ এপ্রিল। এই পরিকল্পনা তাদেরকে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আরও শক্তিশালী করবে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, ইউরোপের নিয়মগুলি খুব জটিল ও কঠিন এবং সেগুলি নতুন উদ্ভাবনকে বাধাগ্রস্ত করছে।
