পানামা সফরকালে সতর্কবার্তা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের
চীনকে পানামা খালের কার্যক্রম হুমকির মুখে ফেলতে দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ৮ এপ্রিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্য আমেরিকার দেশ পানামা সফরকালে এ সতর্কবার্তা দেন। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হেগসেথ হলেন দ্বিতীয় কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তা, যিনি পানামা সফর করছেন। তিনি জলপথে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের খনন করা খালটি 'ফেরত নেওয়ার' প্রতিশ্রুতি দিয়েছেন।
