মাত্র ১৫ হাজার টাকা খরচে এক টুকরো জমিতেই বাজিমাত!
আর দশটা মানুষের মত মাস্টার্স পাশ করে চাকুরি নামক সোনার হরিণ ধরতে পিছু ছুটতে হয়নি মেহেরপুরের সদর উপজেলার কাঠালপোতা গ্রামের চাষী রাশিদুল ইসলাম মানিককে। পৈত্রিক জমিকেই চাকরির বিকল্প হিসেবে বেছে নিয়ে বিটরুট চাষ শুরু করেন। সমালোচকদের মুখে ধুলো দিয়ে প্রথম বছরেই পেয়ে যান কাঙ্খিত সফলতার চাইতেও বেশি। মাত্র ১৫ হাজার টাকা আবাদে খরচ করে বিটরুট বিক্রি করেছেন লাখ টাকার উপরে।
