নাসার সঙ্গে চুক্তি বাংলাদেশের একটি স্ট্র্যাটেজিক মুভ
৮ এপ্রিল ঢাকায় মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে বেসামরিক স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের ৫৪তম সদস্য হলো বাংলাদেশ। এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো। আর কী পাবে বাংলাদেশ সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান নেক্সটস্টেপ এআইয়ের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
