সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন অবস্থানে কেন?
রাজনীতির মাঠ এখন সরগরম। আলোচনার শীর্ষে জাতীয় নির্বাচন ইস্যু। আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। তা সত্বেও নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে মাঠে নামতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। নির্বাচনের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
