বিনিয়োগকারীদের কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস?
বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৯ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস।
