আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা সিলগালা
শরীরে পচন ধরা এই ভালুকটির বাম পায়ের নিচের অংশবিশেষ ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ তার থেকে অল্প দূরত্বেই আরও দুটি ভালুক রাখা হয়েছে। এতে ওই দুটি ভালুকও অসুস্থের দিকে ঝুঁকছে। সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে এমন অব্যবস্থাপনায় ভালুকের শরীরে পচন থেকে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
