মার্কিন শুল্ক ইস্যু নিয়ে কী বলেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা?
মার্কিন শুল্ক ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্রুত রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। অন্যদিকে দেশের বাণিজ্য নীতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। ৮ এপ্রিল রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত শুল্ক কারসাজির যুগে বাণিজ্যনীতি, বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
