ট্রাম্পের শুল্ক যুদ্ধকে সুযোগ বানাতে চায় চীন
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের মাধ্যমে চীনের বিরুদ্ধে একটি একতরফা দমননীতি অবলম্বন করেছেন। তবে চীন, এই পরিস্থিতিকে একদিকে যেমন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, তেমনি তারা এই 'সঙ্কটকে সুযোগে' রূপান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে।
