মার্কিন শুল্ক আরোপ নিয়ে যা বললেন অধ্যাপক রেহমান সোবহান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপাক্ষিক পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবিলার চেষ্টা করছেন তা বাজার অর্থনীতিকে ছুড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। ৮ এপ্রিল রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত শুল্ক কারসাজির যুগে বাণিজ্যনীতি, বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
