ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ তারিখ জানাল কর্তৃপক্ষ
এ বছর পবিত্র হজের আগে যাঁরা ওমরাহ পালন করতে সৌদি আরবে যাবেন বা যারা এখনো সৌদি আরবে ওমরাহ পালন করছেন; তাঁদের অবশ্যই আগমী ২৯ এপ্রিলের মধ্যে সে দেশ ত্যাগ করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
