রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা সম্ভব?
প্রায় সাড়ে সাত বছর আগে, ২০১৭ সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১৩ লাখের বেশি, যা দিন দিন বাড়ছে।
