গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে গাজাবাসী। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়ায়। ৭ এপ্রিল সকাল ১০টায় শহরের ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর ঘুরে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। রাজনৈতিক সংগঠন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ইসরাইলি পণ্য বয়কটের শ্লোগান দেন তারা।
