কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা নিচ্ছে সরকার
দেশে ইন্টারনেট আর কখনও বন্ধ করা হবে না। সেজন্য সাইবার সুরক্ষা আইন সংশোধনসহ চার পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৭ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষযক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
