প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-I জয় করলেন বাবর আলী
৭ এপ্রিল ২০২৫, বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো নতুন একটি পর্বতারোহণ গৌরব। চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন পৃথিবীর অন্যতম কঠিন শৃঙ্গ, মাউন্ট অন্নপূর্ণা-১। ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার এই হিমশীতল চূড়ায় পৌঁছান তিনি ৭ এপ্রিল সকালে।
