চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আন্দোলনে কেন?
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দাবি আদায়ের সচিবালয়ে মিছিল নিয়ে যাত্রা করে। সচিবালয়মুখী মিছিলে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে। ৭ এপ্রিল দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
